Ridge Bangla

আবারও ইরানে হামলা চালাতে চায় ইসরায়েল: আইপিবিসি

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির সামরিক ও নিরাপত্তা নীতিনির্ধারকেরা এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন (আইপিবিসি)।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল মনে করছে ইরানের সঙ্গে আলোচনা কিংবা কূটনৈতিক সমঝোতা কার্যকর সমাধান নয়, বরং তা সময়ক্ষেপণ ছাড়া কিছু নয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইরানের ভূখণ্ডে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করছে তেলআবিব।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে পাঠানো বার্তায় ইসরায়েল স্পষ্টভাবে জানিয়েছে, তারা যেকোনো উপায়ে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পথ খুঁজছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকর্তারা ইরানে সম্ভাব্য হামলার জন্য গত মাসে নতুন লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই তালিকায় ইরানের অপরিশোধিত তেল শোধনাগার এবং সংশ্লিষ্ট অবকাঠামোগুলোকে পরবর্তী লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন