Skip to main content

Ridge Bangla

তুরস্কের ৬ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র প্রদর্শন

মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান সামরিক উত্তেজনার মধ্যে নিজেদের দূরপাল্লার প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ইঙ্গিত দিয়েছে তুরস্ক। ইস্তাম্বুলে আয়োজিত প্রতিরক্ষা প্রদর্শনীতে দেশটি প্রথমবারের মতো ‘ইয়িলদিরিমহান’ নামে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) ধারণামূলক মডেল প্রদর্শন করে, যার পাল্লা প্রায় ৬ হাজার কিলোমিটার বলে দাবি করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৩ হাজার কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম হতে পারে। তবে এর পরীক্ষামূলক উৎক্ষেপণ বা উৎপাদনের সময়সূচি এখনো জানানো হয়নি।

প্রদর্শনীতে তুরস্কের বায়কার প্রতিষ্ঠান নতুন তিনটি কামিকাজে ড্রোনও উপস্থাপন করে, যেগুলো কম খরচে বিপুল সংখ্যায় ব্যবহার করে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙার জন্য ডিজাইন করা হয়েছে। পাশাপাশি আসেলসান উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও স্বয়ংক্রিয় সামরিক যানও প্রদর্শন করে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ন্যাটোর ভেতরে এবং আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় নতুন আলোচনা সৃষ্টি করতে পারে। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপের প্রতিরক্ষা পুনর্বিন্যাসের প্রেক্ষাপটে তুরস্কের এ অগ্রগতি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

This post was viewed: 27

আরো পড়ুন