Skip to main content

Ridge Bangla

হরমুজ সংকটেও দেশে এলো এক লাখ টন জ্বালানি তেল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যেও সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল বাংলাদেশে পৌঁছেছে। দেশের জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে এই চালানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে। জাহাজ থেকে ধাপে ধাপে লাইটার জাহাজে তেল স্থানান্তর করে পরিশোধনাগারে নেওয়া হচ্ছে।

জানা গেছে, হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে গত দুই মাস কোনো অপরিশোধিত তেলবাহী জাহাজ দেশে আসতে পারেনি। এ অবস্থায় বিকল্প রুট ব্যবহার করে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল এক লাখ টন তেল নিয়ে যাত্রা শুরু করে ‘নিনেমিয়া’ নামের জাহাজটি।

প্রায় ১৫ দিনের যাত্রা শেষে বুধবার দুপুরে জাহাজটি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া বহির্নোঙরে পৌঁছায়। এরপর থেকেই খালাস কার্যক্রম শুরু হয়।

জ্বালানি তেল পরিবহনের জন্য আগে থেকেই ছয়টি লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছিল। প্রতিটি জাহাজে প্রায় চার হাজার টন করে তেল পরিবহন করা হচ্ছে। ফলে প্রতিদিন প্রায় ২৪ হাজার টন তেল খালাস সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

This post was viewed: 36

আরো পড়ুন