Ridge Bangla

১৩ মে থেকে শুরু ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রির সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে অনলাইনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ওই দিন ২৩ মে যাত্রার টিকিট পাওয়া যাবে।

মঙ্গলবার (৫ মে) রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, ১৩ মে থেকে ধাপে ধাপে ঈদের আগপর্যন্ত টিকিট বিক্রি চলবে।

সূচি অনুযায়ী, ১৪ মে বিক্রি হবে ২৪ মে, ১৫ মে ২৫ মে, ১৬ মে ২৬ মে এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট। আগের নিয়ম অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল এবং বেলা ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রী দিনে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

এদিকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওই দিন ৩১ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। পরবর্তী দিনগুলোতে ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত যাত্রার টিকিট পর্যায়ক্রমে বিক্রি করা হবে।

This post was viewed: 22

আরো পড়ুন