Ridge Bangla

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত কমিশন গঠনের দাবি জামায়াত আমিরের

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, ঘটনার প্রকৃত চিত্র জাতির সামনে তুলে ধরতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন জরুরি। একই সঙ্গে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, শাপলা চত্বরের ওই দিনের ঘটনা দেশের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায় হিসেবে বিবেচিত। তার দাবি, শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেওয়া মানুষের ওপর পরিচালিত অভিযান জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছিল এবং তা মানবতা ও ন্যায়বিচারের পরিপন্থি ছিল।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এ ঘটনার সুষ্ঠু বিচার হয়নি, ফলে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এতে জনমনে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

This post was viewed: 6

আরো পড়ুন