Ridge Bangla

হলি আর্টিজানের মতো ঘটনা আর চাই না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে আর কোনো হলি আর্টিজান হামলার মতো ঘটনা দেখতে চায় না সরকার। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাধীনতা দেওয়া হলেও সেগুলো যেন কোনোভাবে জঙ্গিবাদের আঁতুড়ঘরে পরিণত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের অলাভজনক প্রতিষ্ঠান দাবি করলেও সেখান থেকে অর্জিত অর্থ কোথায় ব্যয় হয়, তা স্পষ্ট নয়।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। সংশ্লিষ্টদের মাধ্যমে এসব সমস্যার কথা জেনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষাখাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে স্বল্প সময় দায়িত্বে থেকেও অনেক কাজ করা সম্ভব হয়েছে। বর্তমানেও সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন সম্ভব। মালয়েশিয়ার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, পরিকল্পিত উদ্যোগ নিলে দ্রুত পরিবর্তন আনা সম্ভব।

This post was viewed: 11

আরো পড়ুন