Ridge Bangla

কোরবানির হাটে চাঁদাবাজি ঠেকাতে কঠোর অবস্থানে সরকার

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটকেন্দ্রিক চাঁদাবাজি প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি সতর্ক করে বলেন, কোথাও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলি পশুর হাট পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, পশু পরিবহনের সময় সড়কে যেন কোনো ধরনের অনিয়ম বা চাঁদাবাজি না হয়, সে বিষয়েও প্রশাসন সক্রিয় থাকবে।

যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে আগাম পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, জনদুর্ভোগ কমাতে সড়ক বা রেললাইনের পাশে কোনো পশুর হাট বসানো যাবে না। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে হাট এলাকায় ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দলের সঙ্গে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এছাড়া নকল টাকা প্রতিরোধ এবং সার্বিক তদারকির জন্য হাট এলাকায় ওয়াচটাওয়ার স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

This post was viewed: 10

আরো পড়ুন