Ridge Bangla

নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, আটক ১০ জন

নারায়ণগঞ্জে সাদা পোশাকে তথ্য সংগ্রহের সময় র‍্যাবের তিন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৫ মে) রাতে ফতুল্লার বোয়ালিয়া খাল এলাকার একটি বাড়িতে মাদকবিরোধী অভিযানে গেলে এ হামলার ঘটনা ঘটে। র‍্যাব ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকাটি মাদক কারবারি ও সন্ত্রাসীদের আস্তানা হিসেবে পরিচিত। তথ্য সংগ্রহে গেলে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল অতর্কিতভাবে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এতে তাদের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

আহত র‍্যাব সদস্যরা হলেন নজিবুল, মাহি ও ইব্রাহিম। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

This post was viewed: 14

আরো পড়ুন