Skip to main content

Ridge Bangla

স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার, কোনো সুবিধা নয়: ডা. জুবাইদা রহমান

বাংলাদেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরেই অবহেলার শিকার। সরকারি হাসপাতালগুলোয় অতিরিক্ত রোগীর চাপে স্বাস্থ্যকর্মীরা নিরুৎসাহিত এবং সেবার বণ্টনের হারও অসম বলে মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান।

আজ মঙ্গলবার (৫ মে) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যসেবা পাওয়া কোনো সুবিধা নয়, এটি একজন মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, মানসম্মত চিকিৎসা পাওয়া এখনও অনেক মানুষের কাছে নিত্যকার সংগ্রাম।

এসময় তিনি আরও বলেন, দেশের মোট স্বাস্থ্যসেবা ব্যয়ের প্রায় ৭২ শতাংশ মানুষকে নিজের পকেট থেকে দিতে হয়। ফলে এটি এখনো দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ। এই ধরনের মানুষরা অসুস্থ হওয়ার সুযোগ পায় না, কারণ অসুস্থ হওয়া মানেই আয় বন্ধ।

This post was viewed: 30

আরো পড়ুন