Ridge Bangla

মেট্রোরেলে পকেটমার চক্রের তৎপরতা, শারীরিক ও আর্থিকভাবে ক্ষতির শঙ্কায় যাত্রীরা

রাজধানীর মেট্রোরেলে এক যাত্রীর সঙ্গে সংঘবদ্ধ পকেটমার চক্রের ভয়াবহ তৎপরতার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে কারওয়ান বাজার থেকে ওঠা সেই যাত্রীর সঙ্গে শাহবাগ স্টেশনে পৌঁছানোর ঠিক আগে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, ট্রেনটি শাহবাগ স্টেশনে থামার কয়েক সেকেন্ড আগে হঠাৎ ভিড়ের মধ্যে কৃত্রিম জট তৈরি করে ৫-৬ জনের একটি চক্র। এ সময় একজন তার পকেটের ওপর ব্যাগ দিয়ে আড়াল তৈরি করে এবং অন্যরা ধারালো যন্ত্র দিয়ে পকেট কাটার চেষ্টা করে। এতে যাত্রীর উরুতেও আঘাত লাগে। তবে তাৎক্ষণিকভাবে তিনি পকেট চেপে ধরায় টাকা নিতে ব্যর্থ হয় চক্রটি। এরপরই তারা দ্রুত ট্রেন থেকে নেমে পালিয়ে যায়।

ঘটনার পর সচিবালয় স্টেশনে নেমে ভুক্তভোগী পুলিশকে বিষয়টি জানালে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কাছ থেকে তাৎক্ষণিক সহায়তা পাননি বলে অভিযোগ করেন। তিনি জানান, ওই সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত না থাকায় তাকে পরে আসতে বলা হয়। এমনকি নিজের আইনজীবী পরিচয় দেওয়ার পরও দায়িত্বশীল আচরণ পাননি বলে দাবি করেন তিনি।

This post was viewed: 16

আরো পড়ুন