Ridge Bangla

পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম

পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. তারিকুল ইসলাম। আসন্ন ২০২৬-২৭ সেশনের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ লক্ষ্যে আজ মঙ্গলবার (৫ মে) সকালে অ্যাটর্নি জেনারেলের কাছে তাঁর আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

পত্রে সহকারী অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, আমি মো. তারিকুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সম্পাদক পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় স্বেচ্ছায় এই পদ থেকে পদত্যাগ করলাম।

এ ব্যাপারে তারিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সুষ্ঠু ও পরিচ্ছন্ন নির্বাচনী পরিবেশ তৈরি করার পাশাপাশি নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতেই তিনি এই সরকারি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

This post was viewed: 15

আরো পড়ুন