সিলেট নগরীর সুরমা নদীর তীরকে ঘিরে বন্যা প্রতিরোধ ও সৌন্দর্যবর্ধনের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১১টায় নগরের চাঁদনি ঘাট এলাকায় তিনি এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রকল্পটির আওতায় সুরমা নদীর উভয় তীরে আধুনিক অবকাঠামো নির্মাণ, নদীভাঙন রোধ এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি বাস্তবায়িত হলে সিলেট নগরীর বন্যা ঝুঁকি অনেকাংশে কমবে এবং নদীতীরবর্তী এলাকাগুলো আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান। এছাড়া বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।