Ridge Bangla

সাত দিনের সফরে জাপান গেলেন আমীরে জামায়াত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান সাত দিনের সফরে জাপান গেছেন।

আজ শনিবার (২ মে) রাত ২টা ৪৫ মিনিটে জাপান সফরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। দীর্ঘযাত্রা শেষে একই দিন বিকেল ৩টা ৪৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এই সফরে আমীরে জামায়াতের সঙ্গী হিসেবে আছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান ও তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আগামী ৯ মে জাপান সফর শেষে তিনি ঢাকায় পৌঁছাবেন।

জাপানে পৌঁছানোর পর বিমানবন্দরে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীরা তাঁকে স্বাগত জানান।

This post was viewed: 5

আরো পড়ুন