Ridge Bangla

ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা

ঢাকা-সিলেট রেলপথ আধুনিকায়নের অংশ হিসেবে ডাবল লাইন চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

সরকার সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নে কাজ চলছে। একইসঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও কার্যকর করতে ডাবল লাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় তিনি জানান, এই অঞ্চলসহ সমগ্র দেশে কৃষি উৎপাদন বাড়ানো এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে খাল খনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে সরকার।

প্রধানমন্ত্রী সিলেটে নতুন ২৫০ শয্যার হাসপাতাল চালুর উদ্যোগের কথা জানিয়ে বলেন, ভবিষ্যতে এই হাসপাতালকে ১২০০ শয্যায় উন্নীত করা হবে। এর ফলে এখানে চিকিৎসা নিতে আসা সেবাপ্রার্থীরা সঠিক সেবা পাবেন এবং একসঙ্গে অনেক মানুষকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

This post was viewed: 5

আরো পড়ুন