নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের চণ্ডিগাছা গ্রামে ইয়াবা বিক্রির সময় এক এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। আটক ব্যক্তি রাকিন ইসলাম (পিতা: রফিকুল ইসলাম)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাকিন ইসলাম ৫ পিস ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকাবাসীর অভিযোগ, বহিষ্কৃত বিএনপি নেতা আসলামের ভাই রফিকুল ইসলাম এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মাহাবুর ইসলাম এলাকায় ইয়াবা সরবরাহ ও সিন্ডিকেট পরিচালনার সঙ্গে জড়িত। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
This post was viewed: 6