Ridge Bangla

এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামী পুত্র ড. নাদিমুর রহমান

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়ে এনসিপিতে যোগ দিচ্ছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর কনিষ্ঠ সন্তান শিক্ষাবিদ ড. মোহাম্মদ নাদিমুর রহমান।

রাজনৈতিকভাবে পরিচিত পরিবারে বেড়ে উঠলেও তিনি নিজস্ব চিন্তাধারার মাধ্যমে আলাদা পরিচিতি তৈরি করেছেন। নিজেকে প্রগতিশীল ও সংস্কারপন্থী হিসেবে তুলে ধরেছেন তিনি, অতীতে জামায়াতের নীতি ও অবস্থান নিয়ে প্রকাশ্যে ভিন্নমত দিয়েছেন। এমনকি দলটির নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েও তিনি আলোচনায় এসেছিলেন।

সাম্প্রতিক সময়ে তিনি এনসিপিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ড. নাদিমুর রহমান নিজ উদ্যোগেই দলের সঙ্গে যোগাযোগ করে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি প্রকাশ্যে এনসিপির প্রতীক শাপলা কলির প্রতি সমর্থন জানান, যা তার রাজনৈতিক অবস্থান সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দেয়।

This post was viewed: 19

আরো পড়ুন