ফ্লোরিডায় খুন হওয়া বৃষ্টির মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুন হওয়া বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ অবশেষে শনাক্ত করা হয়েছে। প্রায় ১৫ দিন পর স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ মরদেহটির পরিচয় নিশ্চিত করে। শুক্রবার (১ মে) ফ্লোরিডা পুলিশ বিভাগ বৃষ্টির পরিবারকে ফোন করে এ তথ্য জানায়। পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ […]
ইসরায়েলে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম পাঠাল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৬,৫০০ টন যুদ্ধ সরঞ্জাম ইতোমধ্যে দেশটিতে পৌঁছেছে। দ্য টাইমস অব ইসরায়েল জানায়, দুটি কার্গো জাহাজ ও কয়েকটি সামরিক পরিবহন বিমানের মাধ্যমে এসব সরঞ্জাম পাঠানো হয়। জাহাজ দুটি ইসরায়েলের হাইফা ও আশদোদ বন্দরে পৌঁছায়। পরে সেখান থেকে ট্রাকে করে […]
হাওরাঞ্চলে বন্যা ঝুঁকি, ২০ হাজার পরিবারকে আগাম সহায়তা দিল ডব্লিউএফপি

আসন্ন বন্যার সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সিলেট বিভাগের হাওরাঞ্চলের ২০ হাজারেরও বেশি পরিবারকে আগাম নগদ সহায়তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ঝুঁকিপূর্ণ পরিবারগুলো এই সহায়তা পেয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডব্লিউএফপি জানায়, ‘অ্যান্টিসিপেটরি অ্যাকশন’ কর্মসূচির আওতায় আবহাওয়া পূর্বাভাস বিশ্লেষণ করে সম্ভাব্য বন্যার ৪৮ ঘণ্টা আগেই এ সহায়তা দেওয়া হয়। […]
হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে দুজন করে মোট চার শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪৯ শিশুর মৃত্যু […]
ছোট ভাইকে হত্যার পর ভিডিও কলে পরিবারকে লাশ দেখালেন বড় ভাই

ইতালিতে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দুই প্রবাসী ভাইয়ের এই রক্তক্ষয়ী সংঘাতের খবরটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং গ্রামের বাসিন্দা নয়ন ফকির ও হুমায়ুন ফকির জীবিকার প্রয়োজনে ইতালির লেইজ শহরে বসবাস করতেন। বুধবার স্থানীয় সময় রাত ৮টার দিকে দুই ভাইয়ের মধ্যে […]
এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামী পুত্র ড. নাদিমুর রহমান

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়ে এনসিপিতে যোগ দিচ্ছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর কনিষ্ঠ সন্তান শিক্ষাবিদ ড. মোহাম্মদ নাদিমুর রহমান। রাজনৈতিকভাবে পরিচিত পরিবারে বেড়ে উঠলেও তিনি নিজস্ব চিন্তাধারার মাধ্যমে আলাদা পরিচিতি তৈরি করেছেন। নিজেকে প্রগতিশীল ও সংস্কারপন্থী হিসেবে তুলে ধরেছেন তিনি, অতীতে জামায়াতের নীতি ও অবস্থান নিয়ে প্রকাশ্যে ভিন্নমত দিয়েছেন। এমনকি […]
ডিম–মুরগির দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম

রাজধানীর কাঁচাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। ডিম ও মুরগির পর এবার সবজির বাজারেও দামের ঊর্ধ্বগতি দেখা গেছে। বৈরী আবহাওয়ার কারণে সরবরাহে ঘাটতির অজুহাতে বিভিন্ন সবজির দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার (১ মে) ছুটির দিন হলেও বৃষ্টির কারণে সকালে বাজারে ক্রেতা উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়লেও দামে কোনো […]
কেরানীগঞ্জে ছেলের হাতে বৃদ্ধ পিতা নিহত

ঢাকার কেরানীগঞ্জে মাদকের টাকা না পেয়ে মো. শাহী ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ বাবাকে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আল আমিন ওরফে মিলনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শাহী ইসলাম পেশায় একজন শ্রমিক ছিলেন। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে কাজ শেষে বেতন […]
কাঁচপুর ব্রিজের পিলারের খাদে বিপুল অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ব্রিজের পিলারের খাদ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বালুরগদি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত টহলের সময় তারা ওই এলাকায় সন্দেহজনক একটি স্থানের বিষয়ে তথ্য পায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে […]
মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

রাজধানীর মোহাম্মদপুর থানায় সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় অনৈতিকভাবে আর্থিক লেনদেনের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশাসনিক কারণে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করার নির্দেশ […]
শ্রমিক অধিকার সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি

মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শুক্রবার (১ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, দেশের অর্থনীতিতে শ্রমিকদের […]
রক্তে লেখা মে দিবস, শ্রমিক অধিকার প্রতিষ্ঠার ইতিহাস ও বর্তমান বাস্তবতা

আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস কোনো সাধারণ দিন নয়। এটি শ্রমজীবী মানুষের দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম, অধিকার আদায় এবং ন্যায্যতার প্রতীক। ১৮৮৬ সালের যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট আন্দোলনের মধ্য দিয়ে যে ইতিহাসের সূচনা হয়েছিল, তা আজ বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণির মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে পালিত হচ্ছে। উনিশ শতকের শেষভাগে শিল্পবিপ্লবের […]
ভারতীয় দূতকে তলব বাংলাদেশের

আসামের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক কিছু বক্তব্যকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ার বঢ়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহানের দপ্তরে আয়োজিত এই বৈঠকে ভারতীয় রাষ্ট্রদূতের হাতে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়েছে। মূলত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে একটি ভারতীয় গণমাধ্যমে দেওয়া হিমন্ত বিশ্ব শর্মার সাক্ষাৎকারের জেরে ঢাকা এই […]
বন্দরে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুট

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের হামলার মুখে পড়ে পুলিশের অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গভীর রাতে কলাগাছিয়া ইউনিয়নের রুস্তমপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে। বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার সময় বন্দরের সরকারি […]
নোবেল শান্তি পুরস্কার ২০২৬: ২৮৭ জনের মধ্যে থাকতে পারেন ট্রাম্পও

নোবেল শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মোট ২৮৭টি মনোনয়ন জমা পড়েছে বলে জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। এদের মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি প্রতিষ্ঠান রয়েছে। কমিটির সচিব ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন জানান, নির্ধারিত সময়সীমা ৩১ জানুয়ারির মধ্যে এসব প্রস্তাব জমা পড়ে। তার মতে, আগের বছরের তুলনায় এবারের তালিকায় নতুন নামের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেশি। বিভিন্ন সূত্রে ধারণা করা […]
ঢাকা দক্ষিণ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাবেক নেতা সাদিক কায়েম। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই ও রাজনৈতিক মূল্যায়নের পর তাকে চূড়ান্তভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময় থেকেই ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সংগঠনের বিভিন্ন […]
আকস্মিক বন্যার সতর্কতা, ঝুঁকিতে ৫টি জেলা

উত্তর-পূর্বাঞ্চলে টানা অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে দেশের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং আরও অবনতির আশঙ্কায় পাঁচ জেলায় আকস্মিক বন্যার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভুগাই–কংস, সোমেশ্বরী, মগরা ও সুতাং নদী ইতোমধ্যে প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার হাওরসংলগ্ন নিম্নাঞ্চলে […]
বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, কর্মসংস্থান বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মহান মে দিবসে শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এতে শ্রমিকদের কর্মসংস্থান বাড়বে এবং অর্থনীতিতে গতি ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি। শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বন্ধ শিল্পকারখানা চালুর নির্দেশনা দেওয়া […]
পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি নদীর পানি প্রাক-মৌসুমী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নেত্রকোণা ও আশপাশের হাওরাঞ্চলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। শুক্রবার (১ মে) সন্ধ্যায় কেন্দ্রের সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাশ গণমাধ্যমকে জানান, কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম […]
ইরান যুদ্ধে আমেরিকার ব্যয় ২৫ বিলিয়ন: পেন্টাগন

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত বিপুল অঙ্কের অর্থ ব্যয় করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পেন্টাগনের শীর্ষ বাজেট কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, এই অভিযানে ওয়াশিংটনের খরচের পরিমাণ ২৫ বিলিয়ন ডলার বা প্রায় আড়াই হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। বুধবার (২৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের হাউস আর্মড সার্ভিসেস কমিটির এক সভায় এই তথ্য প্রকাশ করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, […]