Ridge Bangla

কেরানীগঞ্জে ছেলের হাতে বৃদ্ধ পিতা নিহত

ঢাকার কেরানীগঞ্জে মাদকের টাকা না পেয়ে মো. শাহী ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ বাবাকে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আল আমিন ওরফে মিলনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শাহী ইসলাম পেশায় একজন শ্রমিক ছিলেন। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে কাজ শেষে বেতন নিয়ে বাড়ি ফেরেন তিনি। বাড়িতে আসার পর মাদকাসক্ত আল আমিন তার কাছে টাকা চায়।

শাহী ইসলাম টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আল আমিন উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবার মাথায় আঘাত করে এবং পা দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করে। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ শাহী ইসলামের মৃত্যু হয়।

শুক্রবার (১ মে) সকালে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সংবাদ পেয়ে উপজেলার শাক্তা ইউনিয়নের গোয়ালখালী গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, ঘটনার পরপরই অভিযুক্ত আল আমিনকে আটক করা হয়েছে।

This post was viewed: 16

আরো পড়ুন