Ridge Bangla

মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

রাজধানীর মোহাম্মদপুর থানায় সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় অনৈতিকভাবে আর্থিক লেনদেনের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশাসনিক কারণে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন মোহাম্মদপুর থানার সিভিল টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাধন মণ্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা।

ডিএমপি সূত্রে জানা যায়, সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় তাদের বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ লেনদেনের অভিযোগ ওঠে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরই এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। আদেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট তিন কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

This post was viewed: 16

আরো পড়ুন