Ridge Bangla

নোবেল শান্তি পুরস্কার ২০২৬: ২৮৭ জনের মধ্যে থাকতে পারেন ট্রাম্পও

নোবেল শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মোট ২৮৭টি মনোনয়ন জমা পড়েছে বলে জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। এদের মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি প্রতিষ্ঠান রয়েছে।

কমিটির সচিব ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন জানান, নির্ধারিত সময়সীমা ৩১ জানুয়ারির মধ্যে এসব প্রস্তাব জমা পড়ে। তার মতে, আগের বছরের তুলনায় এবারের তালিকায় নতুন নামের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেশি।

বিভিন্ন সূত্রে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে থাকতে পারেন। কম্বোডিয়া, ইসরাইল ও পাকিস্তানের নেতারা তাকে মনোনয়ন দেওয়ার দাবি করেছেন। কিন্তু এসব প্রস্তাব সময়মতো জমা পড়লে তবেই তা বৈধ হিসেবে গণ্য হবে।

নোবেল কমিটির নিয়ম অনুযায়ী, মনোনীতদের পূর্ণ তালিকা ৫০ বছর পর্যন্ত প্রকাশ করা হয় না। ফলে ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে কিনা, তা নিশ্চিত করা সম্ভব নয়। বিশ্বব্যাপী সংঘাত ও কূটনৈতিক চাপ বাড়লেও শান্তি পুরস্কারের গুরুত্ব অটুট রয়েছে বলে মন্তব্য করেন কমিটির সচিব।

This post was viewed: 6

আরো পড়ুন