Ridge Bangla

বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, কর্মসংস্থান বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মহান মে দিবসে শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এতে শ্রমিকদের কর্মসংস্থান বাড়বে এবং অর্থনীতিতে গতি ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বন্ধ শিল্পকারখানা চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে শ্রমিকদের অধিকার উপেক্ষা করা হয়েছে এবং অর্থনীতি আমদানি-নির্ভর হয়ে পড়েছে। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন খাতকে দুর্বল করে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার তা পুনরুদ্ধারে কাজ করছে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে উদ্যোগ নেওয়ার কথাও জানান সরকারপ্রধান। তিনি বলেন, বিনিয়োগকারীদের উৎসাহিত করা হচ্ছে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে, যাতে কর্মসংস্থান বাড়ে।

This post was viewed: 16

আরো পড়ুন