Ridge Bangla

নাফ নদীতে আরাকান আর্মির ফের জেলে অপহরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলবর্তী এলাকা থেকে আবারও জেলে অপহরণ করেছে আরাকান আর্মি। সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সাবরাং নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মাছ শিকার শেষে ফিরতি পথে দুটি ডিঙি নৌকাসহ ওই জেলেদের আটক করা হয় বলে জানা গেছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল ফয়েজ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে মাছ ধরা শেষে ফেরার পথে নাফ নদীর মোহনা থেকে ওই জেলেরা আটক হন।

অপহৃতদের মধ্যে রয়েছেন সাবরাং নয়াপাড়ার আব্দুর রহমান, আবদুল মতলব, গুরা মিয়া ও মো. হাসান। এছাড়া রয়েছেন শাহপরীর দ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী, নুরুল আবছার ও আবদুর রহিম।

টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি সম্পর্কে অবগত থাকার কথা জানিয়ে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে নির্দেশ প্রদান করা হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন