বরিশালের গৌরনদী উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুরের মধ্যে উপজেলার টরকী, বিল্বগ্রাম, শাওড়া ও মাগুরা এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানিয়েছে, আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।
স্বাস্থ্যকেন্দ্রের নথি অনুযায়ী, এর আগের দিন বুধবার (২৯ এপ্রিল) আরও কয়েকজন কুকুর ও বিড়ালের কামড়ে আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসা নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সমিরন হালদার জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
This post was viewed: 5