Ridge Bangla

সখীপুরে পাগলা কুকুরের কামড়ে একদিনে আহত ৫৩ জন

টাঙ্গাইলের সখীপুরে পাগলা কুকুরের কামড়ে ২৪ ঘণ্টায় অন্তত ৫৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় শিশু ও নারীসহ পুরো উপজেলায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার সকাল থেকে সোমবার বিকেল পর্যন্ত উপজেলার কালিয়া, বড়চওনা, কাকড়াজান ইউনিয়ন ও পৌরসভা এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৯ জন শিশু এবং ১০ জন নারী রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, একটি পাগলা কুকুর প্রথমে কালিয়া ইউনিয়ন থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন এলাকায় একের পর এক মানুষকে কামড়াতে থাকে। পরে এটি আশপাশের একাধিক গ্রাম ঘুরে আরও কয়েকজনকে আহত করে। সর্বশেষ সোমবার বিকেল পর্যন্ত ৫৩ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁদের প্রাথমিক চিকিৎসা ও রেবিস ভ্যাকসিন দেওয়া হয়। গুরুতর অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এত অল্প সময়ে এত বেশি কুকুরের কামড়ের ঘটনা অস্বাভাবিক। আক্রান্তদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় টিকা দেওয়া হচ্ছে।

This post was viewed: 6

আরো পড়ুন