Skip to main content

Ridge Bangla

যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের ১৪টি বিমান কিনছে সরকার

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি নতুন বিমান কেনার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, কূটনীতিক ও বিমান খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

বিমান বাংলাদেশের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে সংশ্লিষ্ট প্রতিনিধি চুক্তিতে সই করবেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও উপস্থিত থাকার কথা রয়েছে। চুক্তি অনুযায়ী কেনা ১৪টি উড়োজাহাজের মধ্যে থাকবে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ ম্যাক্স। এসব বিমানের তালিকামূল্য প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার।

This post was viewed: 43

আরো পড়ুন