Ridge Bangla

বজ্রপাতে কলাপাড়ায় অর্ধশতাধিক গরুর মৃত্যু, নিঃস্ব খামারিরা

দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া ও টানা বজ্রপাতের ঘটনায় পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধশতাধিক গবাদি পশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় খামারিরা, যাদের অনেকেই আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশু প্রস্তুত করেছিলেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে এ ক্ষয়ক্ষতি ঘটে। প্রাণিসম্পদ বিভাগের প্রাথমিক হিসেবে, অন্তত ২৩ জন কৃষকের ২৯টি গরু নিহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে লালুয়া, মহিপুর, ধূলাসার ও বালিয়াতলী ইউনিয়নের বহু কৃষক রয়েছেন। তাদের অনেকের একাধিক গরু মারা গেছে, ফলে আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা।

ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ার হাওলাদার জানান, বজ্রপাতে তাঁর দুটি গাভিন গরু মারা গেছে, যার বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। এতে তিনি দুশ্চিন্তায় পড়েছেন।

কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ বলেন, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যা আরও বাড়তে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউসার হামিদ জানান, ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তা হিসেবে নগদ অর্থ, খাদ্য ও ঢেউটিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন