Ridge Bangla

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৪ জন

ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় আরও ৩৭ জন আহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, রোববার (২৬ এপ্রিল) স্থানীয় সময় এ হামলা চালানো হয়। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। ইসরায়েল দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধা ও স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখান থেকে তাদের সেনাদের ওপর আক্রমণের প্রস্তুতি চলছিল।

এর আগে হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত ও কয়েকজন আহত হয় বলে জানায় ইসরায়েলি বাহিনী। পাল্টা প্রতিক্রিয়ায় সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বেড়েছে। গত ১৬ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনও আনুষ্ঠানিকভাবে বহাল থাকলেও বাস্তবে পরিস্থিতি অত্যন্ত নাজুক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর কর্মকাণ্ড যুদ্ধবিরতি ভঙ্গ করছে এবং ইসরায়েল আত্মরক্ষার অধিকার অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে।

This post was viewed: 6

আরো পড়ুন