সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আকস্মিক ঝড়ে গাছ ভেঙে পড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোররাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী পুকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাছিমা খাতুন (৪৫) ওই গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ তীব্র ঝড় শুরু হলে একটি বড় গাছ ভেঙে তার শয়নঘরের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
উল্লাপাড়া মডেল থানার পুলিশ জানায়, ঝড়ে গাছ ভেঙে পড়ার ঘটনায় এক নারীর মৃত্যুর বিষয়ে তারা অবগত রয়েছে।
এদিকে একই ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি বিস্তীর্ণ জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
This post was viewed: 5