জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ উপড়ে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।
স্থানীয় প্রশাসন জানায়, ভোরের দিকে হঠাৎ শুরু হওয়া শক্তিশালী ঝড়ে বাড়ির পাশের একটি বড় মেহগনি গাছ উপড়ে পড়ে টিনের ঘরের ওপর ভেঙে পড়ে। এতে ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা তিনজনই গাছের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, খবর পেয়ে তারা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং গাছ কেটে মরদেহ উদ্ধার করে। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বিষয়টি নিশ্চিত করেছেন।
This post was viewed: 11