Ridge Bangla

আকর্ষণীয় বেতনে ওষুধ কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিবিধ সুবিধা

চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য এসকেএফ ফার্মাসিউটিক্যালস দিচ্ছে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ। টেকনিক্যাল সার্ভিসেস অফিসার পদে জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। গত ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া আবেদনপত্র জমা দেওয়ার সর্বশেষ তারিখ আগামী ০২ মে।

চাকরিপ্রার্থীরা অনলাইন ব্যবহার করে আবেদন করতে পারবেন। যোগ্য প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

নিচে আগ্রহী প্রার্থীদের জন্য প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো।

প্রতিষ্ঠান: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড

পদ: টেকনিক্যাল সার্ভিসেস অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি, তবে এসএসসি পর্যন্ত বিজ্ঞান বাধ্যতামূলক।

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

কাজের ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩০

কর্মস্থল: যেকোনো স্থানে

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয়)

অন্যান্য সুবিধাদি: আকর্ষণীয় মাসিক ইনসেনটিভ, ত্রৈমাসিক ইনসেনটিভ, উৎসব বোনাস, লাভ বোনাস, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি, বিদেশ ভ্রমণ, গ্রুপ ইন্স্যুরেন্স, উৎসাহব্যঞ্জক ভাতা: টি/এ, ডি/এ, দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ।

যেভাবে আবেদন করবেন: চাকরিপ্রার্থীরা বিস্তারিত তথ্যের পাশাপাশি আবেদন করতে এখানে ক্লিক করুন

ডেডলাইন: ০২ মে ২০২৬

This post was viewed: 6

আরো পড়ুন