Ridge Bangla

রাত পোহালেই যশোরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) এক দিনের ঝটিকা সফরে যশোর যাচ্ছেন। তার এই সফরকে ঘিরে জেলাটিতে প্রশাসনিক ও নিরাপত্তা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সকালবেলা ঢাকা থেকে আকাশপথে যশোর পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। যশোর বিমানবন্দরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হবে। সফরের শুরুতে তিনি শার্শা উপজেলার উলশী খাল খনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন তিনি।

কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী যশোর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেবেন। এরপর যশোর মেডিকেল কলেজ পরিদর্শন করবেন। সেখানে তিনি স্বাস্থ্যসেবা খাতের বর্তমান পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করতে পারেন। শেষে বিকেলে যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর এই সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হচ্ছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

This post was viewed: 6

আরো পড়ুন