Ridge Bangla

একনেকে ১৩ হাজার কোটি টাকার ১৪টি প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ৫টি, সংশোধিত ৫টি এবং মেয়াদ বৃদ্ধি-সংক্রান্ত ৪টি প্রকল্প রয়েছে। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, বৈদেশিক ঋণ ৫ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা।

সভায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কাস্টমস আধুনিকায়ন, প্রাণিসম্পদ উন্নয়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ, নগর উন্নয়ন, পানি সরবরাহ ও রেলপথ উন্নয়নসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বিশেষ করে ঢাকা শহরের জরুরি পানি সরবরাহ, সীমান্ত সড়ক নির্মাণ এবং মধুখালী-কামারখালী-মাগুরা রেলপথ প্রকল্প উল্লেখযোগ্য। একই সঙ্গে কয়েকটি সড়ক প্রকল্পে বারবার মেয়াদ বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন