Ridge Bangla

হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে, আর বাকি ৭ শিশু উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। একই সময়ে রেকর্ডসংখ্যক ১ হাজার ৫৬৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যা একদিনে সর্বোচ্চ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন ভর্তি হওয়া শিশুদের মধ্যে ১৪৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ৪২১ জন সন্দেহভাজন হিসেবে চিকিৎসাধীন রয়েছে।

গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সময়ে দেশে নিশ্চিত হামে ৪৩ শিশু এবং হামের উপসর্গ নিয়ে ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ২৮ জনে, আর নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬০৩। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম সন্দেহে ১০২ শিশুর এবং নিশ্চিত হামে ২৮ শিশুর মৃত্যু হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন