Skip to main content

Ridge Bangla

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ প্রায় ১৫ হাজার

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ১৪ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ফলাফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংস্থাটির ওয়েবসাইটে পূর্ণাঙ্গ ফলাফল দেখা যাচ্ছে।

এনটিআরসিএ সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১১ হাজার ১৫১টি শূন্যপদের বিপরীতে ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছিলেন। গত ১৮ এপ্রিল একাধিক ধাপে দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি ওয়েবসাইট থেকেও বিস্তারিত ফলাফল জানা যাচ্ছে। এদিকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এর সময়সূচি শিগগিরই এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

This post was viewed: 28

আরো পড়ুন