Ridge Bangla

দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নৌবাহিনীমন্ত্রীকে: পেন্টাগন

পেন্টাগনে চলমান প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে মার্কিন নৌবাহিনীমন্ত্রী জন ফেলানকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বুধবার (২২ এপ্রিল) এক ঘোষণায় পেন্টাগন জানিয়েছে, এই নির্দেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

পদচ্যুতি সম্পর্কে সুনির্দিষ্ট কারণ প্রকাশ না করা হলেও, সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, নৌবাহিনীর জাহাজ নির্মাণ প্রক্রিয়ায় ধীরগতি, সংস্কারে বিলম্ব এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতপার্থক্যই এই সিদ্ধান্তের মূল কারণ। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ফেলানের সম্পর্কের টানাপোড়েন চলছিল বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে।

এর আগে গত সপ্তাহে মার্কিন সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকেও অপসারণ করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী। ধারাবাহিকভাবে পেন্টাগনের উচ্চপর্যায়ে এমন পরিবর্তন যুদ্ধকালীন কৌশল পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে। জন ফেলানের পরিবর্তে এখন ভারপ্রাপ্ত নৌসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন হাং চাও।

This post was viewed: 4

আরো পড়ুন