Skip to main content

Ridge Bangla

চলছে পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ

শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রাজ্যটির ২৯৪ আসনে ২ ধাপে ভোট অনুষ্ঠিত হবে।

প্রথম দফায় আজ ১৬ জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল। নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ উপলক্ষে রাজ্যটিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ উপলক্ষে রাজ্য পুলিশের সঙ্গে ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মাঠে রয়েছে।

প্রথম পর্যায়ে ১৫২ আসনে ১ হাজার ৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়নপত্র জমা পড়েছিল ১ হাজার ৫২৫টি। সর্বোচ্চ ১৫ জন করে প্রার্থী আছেন কোচবিহার দক্ষিণ ও ইটাহার আসনে। ভোট গণনা ও ফল প্রকাশ হবে ৪ মে।

This post was viewed: 32

আরো পড়ুন