Skip to main content

Ridge Bangla

শিক্ষার আধুনিকায়নে ১ হাজার মাদরাসায় চালু হচ্ছে কারিগরি কোর্স

মাদরাসা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ও শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। পর্যায়ক্রমে দেশের আরও এক হাজার মাদরাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদরাসা শিক্ষার্থীদের কেবল ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ না রেখে কর্মমুখী করার লক্ষ্যে সরকার কাজ করছে।

এরই ধারাবাহিকতায় মাদরাসার কারিকুলামে বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, ইংরেজি ভাষা এবং বৃত্তিমূলক বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। শিক্ষামন্ত্রী জানান, ইতিমধ্যে দেশের ৫৪৮টি মাদরাসায় ভোকেশনাল বা কারিগরি কোর্স চালু রয়েছে।

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে দেশের প্রতিটি মাদরাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করার কথা জানান তিনি। পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইতোমধ্যে গঠিত একটি বিশেষ কমিটি নতুন কারিকুলাম তৈরির কাজ করেছে।

This post was viewed: 29

আরো পড়ুন