Skip to main content

Ridge Bangla

তীব্র তাপদাহে বিপর্যস্ত ঈশ্বরদীর জনজীবন

পাবনার ঈশ্বরদীতে টানা তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ১০ দিন ধরে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। একই সঙ্গে কৃষি ও প্রাণিসম্পদ খাতেও দেখা দিয়েছে উদ্বেগজনক পরিস্থিতি।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ১২ এপ্রিল থেকে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বুধবার বিকেলে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। বৃষ্টিপাতের ঘাটতি ও বাতাসের অভাবে গরমের তীব্রতা আরও বেড়েছে।

তীব্র গরমে দুপুরের পর সড়ক-মহাসড়ক প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। বাজারগুলোতেও ক্রেতা কমে যাওয়ায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। বিদ্যুতের অনিয়মিত সরবরাহ জনভোগান্তি বাড়িয়ে দিয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ বোরো ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যে আম, কাঁঠাল ও লিচুর মুকুল ঝরে পড়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে প্রাণিসম্পদ বিভাগ বলছে, অতিরিক্ত গরমে পোল্ট্রি খাতে উৎপাদন কমে যেতে পারে এবং গবাদিপশুর দুধ উৎপাদন হ্রাসের আশঙ্কা রয়েছে।

This post was viewed: 27

আরো পড়ুন