Skip to main content

Ridge Bangla

আগ্রাবাদে ওয়াসার প্রকল্পস্থলে মাটি চাপা পড়ে নিহত ২ জন শ্রমিক

চট্টগ্রামের আগ্রাবাদ অ্যাকসেস রোডে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কাজ করার সময় মাটি ধসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে সিঙ্গাপুর মার্কেটের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন তুষার ও রাকিব। এছাড়া মাটি চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন সাগর ও এরশাদ নামের আরও দুই শ্রমিক। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় উপ-পরিচালক মো. জসিম উদ্দিন জানান, ভোর ৪টার দিকে পানির পাইপ বসানোর জন্য খননকাজ চলাকালে হঠাৎ মাটি ধসে পড়ে। এতে চার শ্রমিক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে উদ্ধারকর্মীরা তাদের বের করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

This post was viewed: 31

আরো পড়ুন