Skip to main content

Ridge Bangla

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৪ ইউনিট বন্ধ

চলমান শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির উচ্চতা কমে যাওয়ায় কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে মাত্র একটি সচল রয়েছে, যার ফলে উৎপাদন সক্ষমতা নেমে এসেছে তলানিতে।

দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্রটির মোট পাঁচটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৩০ মেগাওয়াট। তবে পানি স্বল্পতার কারণে কেন্দ্রটিতে এখন কেবল ২ নম্বর ইউনিটটি চালু রাখা সম্ভব হয়েছে, যা থেকে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বিদ্যুৎকেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বুধবার (২২ এপ্রিল) জানিয়েছেন, রুল কার্ভ অনুযায়ী এই সময়ে কাপ্তাই লেকে পানির স্তর থাকার কথা ৮৩.৮০ ফুট মিন সি লেভেল। তবে এখন লেকের পানির স্তর নেমে দাঁড়িয়েছে ৭৭.৪৭ ফুট মিন সি লেভেল। পর্যাপ্ত পানি না থাকায় বাকি চারটি ইউনিট বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

This post was viewed: 33

আরো পড়ুন