বিগত আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের পরিবর্তে দ্রুত নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার জাতীয় সংসদের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ হুইপ নূরুল ইসলাম মনি এ তথ্য জানান। তিনি বলেন, সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ডিলার নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে, যাতে কৃষি খাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।
এদিকে দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান চিফ হুইপ। এই কমিটিতে সরকারি দল ও বিরোধীদল থেকে সমানসংখ্যক সদস্য রাখা হবে। উভয় পক্ষ থেকেই পাঁচজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন। কমিটির নেতৃত্ব দেবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
This post was viewed: 28