Ridge Bangla

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল তেহরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরপরই রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিম অংশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

রাজধানী তেহরানের আকাশে ‘শত্রু লক্ষ্যবস্তু’ শনাক্ত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার শহরের বিভিন্ন অংশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। দেশটির সংবাদমাধ্যম নূর নিউজ নিশ্চিত করেছে, শহরের বেশ কয়েকটি স্থানে প্রতিরক্ষা ব্যাটারিগুলো সক্রিয় করা হয়েছে।

এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইরানে কোনো প্রকার হামলা করেনি। দখলদার দেশটির সেনাবাহিনী ও রাষ্ট্রীয় গণমাধ্যম উভয় পক্ষই নিশ্চিত করেছে, এ ঘটনায় তাদের কোনো ভূমিকা নেই।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, ইরানের নতুন সর্বোচ্চ নেতা ও জ্বালানি স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন তারা।

এদিকে ট্রাম্প এককভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও এখনো দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেয়নি ইরান। তাদের অভিযোগ, আলোচনায় অগ্রগতি না হওয়া, অব্যাহত নৌ-অবরোধ এবং যুক্তরাষ্ট্রের অগ্রহণযোগ্য শর্তগুলো আলোচনার পথে অন্তরায়।

This post was viewed: 4

আরো পড়ুন