Ridge Bangla

দুর্গাপুরে কলেজে শিক্ষক-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

রাজশাহীর দুর্গাপুরে একটি কলেজে নারী শিক্ষক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এ ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে এলাকায় ১৪৪ ধারা জারি থাকলেও কিছু বিএনপি নেতাকর্মী কলেজে প্রবেশ করেন। এ সময় কলেজ মাঠে গাড়ি রাখা ও বিভিন্ন খাতে অর্থ দাবি নিয়ে শিক্ষকদের সঙ্গে তাদের বিরোধ বাধে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অধ্যক্ষের কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটে।

এ সময় কলেজের নারী প্রদর্শক আলেয়া খাতুন হীরা ও বিএনপি কর্মী শাহাদ আলীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে শাহাদ আলী তাকে স্যান্ডেল দিয়ে আঘাত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক আহত হন।

ঘটনার পর সংঘর্ষ ক্যাম্পাসের বাইরে ছড়িয়ে পড়ে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। এ ঘটনায় বিএনপির ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন