Ridge Bangla

৪৬ ঘণ্টা পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম দীর্ঘ ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে কেন্দ্রটির ১ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়।

এর আগে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ফলে কেন্দ্রটির তিনটি ইউনিটের সবগুলোই অচল হয়ে পড়ে। এতে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের আটটি জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটি দ্রুত শনাক্ত করে মেরামতের কাজ শুরু করা হয় এবং প্রায় দুই দিন পর উৎপাদন পুনরায় চালু করা সম্ভব হয়। তবে কেন্দ্রটির বাকি দুটি ইউনিট এখনও বন্ধ রয়েছে। এর মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিট এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিট দীর্ঘদিন ধরে উৎপাদনের বাইরে রয়েছে।

This post was viewed: 9

আরো পড়ুন