Ridge Bangla

ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ল

ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি জানান, যুক্তরাষ্ট্র লেবাননকে হিজবুল্লাহর প্রভাব থেকে মুক্ত রাখতে সহযোগিতা অব্যাহত রাখবে।

গত সপ্তাহে ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ রোববার শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তে তা আরও বাড়ানো হলো। এর আগে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সীমান্তে চলা সংঘাত বন্ধে এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছিল।

ওয়াশিংটন বৈঠকে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দুই পক্ষই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মাঠপর্যায়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে।

This post was viewed: 4

আরো পড়ুন