Skip to main content

Ridge Bangla

বোরো মৌসুমে ধান-চাল কিনবে সরকার

চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহে সরকার নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ৩ মে থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই সংগ্রহ অভিযান, যা কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহ করা হবে। পাশাপাশি গম সংগ্রহের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা প্রতি কেজি।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, এ মৌসুমে মোট ১৮ লাখ টন ধান-চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল এবং ১ লাখ টন আতপ চাল কেনা হবে।

সভায় জানানো হয়, বর্তমানে দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত রয়েছে। সরকারি গুদামে প্রায় ১৭ থেকে ১৮ লাখ টন চাল সংরক্ষিত আছে।

This post was viewed: 38

আরো পড়ুন