সোমালিল্যান্ডে ইসরায়েল কর্তৃক দূত নিয়োগের বিতর্কিত পদক্ষেপের কড়া সমালোচনা করেছে বাংলাদেশ, পাকিস্তান ও সৌদি আরবসহ ১২টি মুসলিম দেশ। একে সোমালিয়ার সার্বভৌমত্বের পরিপন্থী এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে দেশগুলো।
শনিবার (১৮ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব ছাড়াও মিসর, সোমালিয়া, সুদান, লিবিয়া, আলজেরিয়া, ফিলিস্তিন, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীরা এই নিন্দা জানান। তাদের ভাষ্যমতে, সোমালিল্যান্ডে ইসরায়েলের এই উদ্যোগ সোমালিয়ার জাতীয় ঐক্য এবং ভৌগোলিক অখণ্ডতার জন্য বড় ধরনের হুমকি।
বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, কোনো স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ডে এমন পদক্ষেপ আন্তর্জাতিক নিয়মের চরম অবমাননা। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উল্লেখ করেন, কোনো রাষ্ট্র বা অঞ্চলকে কেন্দ্র করে সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে এমন একতরফা সিদ্ধান্ত তারা কখনোই মেনে নেবে না।