Ridge Bangla

ভারতীয় জাহাজে গুলিবর্ষণের ঘটনায় ইরানি রাষ্ট্রদূতকে তলব দিল্লির

হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। উদ্ভূত পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানি রাষ্ট্রদূতকে তলব করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাখ্যা চেয়েছে।

শনিবার হরমুজ প্রণালি অতিক্রমের সময় ভারতীয় মালিকানাধীন একটি জাহাজ লক্ষ্য করে ইরানি গানবোট থেকে গুলি চালানো হয়। এর আগে ‘ভাগ্য লক্ষ্মী’ নামের আরেকটি জাহাজের নাবিকদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, ইরানি নৌবাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ হয়েছিল।

ঘটনার পর ভারত সরকার উদ্বেগ প্রকাশ করে ভারতমুখী সব জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে ইরানের আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত প্রণালী বন্ধ থাকবে।

This post was viewed: 6

আরো পড়ুন