Skip to main content

Ridge Bangla

ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ প্রশাসন সাত দিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে কলেজের বাঘমারা ছাত্রাবাসে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে ধাওয়া-পাল্টাধাওয়া ও উত্তেজনার কারণে পুরো এলাকায় অস্থিরতা ছড়িয়ে পড়ে। শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ৭ দিনের জন্য শিক্ষাকার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে সকাল ৮টার মধ্যে ছাত্র-ছাত্রীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

আহত দুই শিক্ষার্থী মো. মুয়াজ ও মীর হামিদুরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ছাত্রদলের অভ্যন্তরীণ দুই গ্রুপের মধ্যে বাইক নিয়ে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়, যা পরে ধস্তাধস্তি ও হামলায় রূপ নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

This post was viewed: 45

আরো পড়ুন