Ridge Bangla

বাংলাদেশ-তুরস্কের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সহযোগিতা জোরদারে আলোচনা

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও বৈশ্বিক সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি।

শনিবার (১৮ এপ্রিল) সকালে তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত একটি কূটনৈতিক ফোরামের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করা, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

হুমায়ুন কবির অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও কৌশলগত সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করে বলেন, অর্থনৈতিক অংশীদারিত্ব, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে তুরস্ক আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

This post was viewed: 8

আরো পড়ুন